Tuesday, March 3, 2015

থ্রিডি এনিমেশনের ভবিষ্যত অনেক উন্মুক্ত। অগণিত নতুন প্রযুক্তি, হার্ডওয়্যার, সফটওয়্যার প্রতি বছরই বের হচ্ছে। তাই কেউ নিশ্চিতভাবে বলতে পারবে না সামনে কি ঘটতে যাচ্ছে। কিন্তু এই ইন্ডাস্ট্রির একটা দারুন ব্যাপার হল থ্রিডি এনিমেশন ইন্ডাস্ট্রিটা ৫০ বছরের চেয়েও কম পুরাতন। যার ফলে এই ইন্ডাস্ট্রির পথ প্রদর্শকরা প্রায় সবাই এখনো বেঁচে আছেন, এবং এখনো নতুন নতুন এনিমেশন প্রযুক্তি উদ্ভাবন করে যাচ্ছেন। আপনি চাইলেই তাদের সাথে কথা বলতে পারেন অনলাইনে অথবা বিভিন্ন কনফারেন্সে। এটা অনেকটা এরকম, Leonardo Da Vinci বা Rembrandt কে সরাসরি সামনে পেয়ে তাদের আর্ট সম্বন্ধে প্রশ্ন করার মত। এমন কোন ইন্ডাস্ট্রি বা আর্ট ইন্ডাস্ট্রি ছিলও না যাদেরকে তাদের মাস্টারদের সাথে সরাসরি দেখা করার সুযোগ করে দিতে পারে। তাই থ্রিডি এনিমেশন ইন্ডাস্ট্রিটা একটি অত্যন্ত এক্সাইটিং ইন্ডাস্ট্রি এবং আগাম ভবিষ্যতেও এমনই থাকবে।

No comments :

Post a Comment